জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে (গাজীপুর) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২৭ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ভর্তি হতে পারবেন।
আজ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।